
সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি বাণিজ্যিক কার্যক্রম শুরুর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী গর্ব ও উৎসাহের সঙ্গে উদযাপন করেছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান জনাব চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব মাসুদুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক জনাব এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মো. মোস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল লতিফ, ঊর্ধ্বতন নির্বাহী এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


