ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুক্কা সাগরে তেরনাতে শহরের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে এবং অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পরপরই আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে এই ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ
পরবর্তী নিবন্ধবাহরাইনে অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা