আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

২০২৬ সালের পবিত্র হজ পালনকারীদের বিবিধ সেবা প্রদানের লক্ষ্যে ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন করলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস, ঢাকা এর পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ লোকমান হোসেন। এই বুথ থেকে হজ যাত্রীদের বিনামূল্যে পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময় ও হজ সংক্রান্ত তথ্যসেবা প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মোঃ ইকবাল, হেড অব এসএমই, রিটেইল এন্ড এগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন মোঃ আমজাদ হোসেন ফকির, হেড অব জিএসডি (ভারপ্রাপ্ত) মেজর আহমেদ মোস্তফা সাইরাস (অবসরপ্রাপ্ত), হেড অব শরী‘আহ সেক্রেটারিয়েট ডিভিশন কে. এম. রহমাতুল্লাহ, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সোহেল এ রহমানী, আশকোনা শাখার প্রধান শাহনুর মোঃ অলিউল হাসান, উত্তরা মডেল টাউন শাখার প্রধান মোঃ ফয়সাল আলম এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধন শেষে ব্যাংকের পক্ষ থেকে হজ যাত্রীদের মাঝে হজ যাত্রায় সহায়ক উপহার সামগ্রী প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধজাপানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প