আইন ও বিচার বিভাগের সচিবের দায়িত্ব পেলেন লিয়াকত আলী মোল্লা

নিজস্ব প্রতিবেদক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লা আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আইন ও বিচার বিভাগের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এতে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

গত ২৫ আগস্ট আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহেরসহ ২৫ জনকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে লাগবে ১২ বছরের অভিজ্ঞতা
পরবর্তী নিবন্ধগাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত ৬১