অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ভারতের ব্যবসায়ী নেতারা

নিজস্ব প্রতিবেদক

দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছে ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।

সোমবার (১৭ আগস্ট) প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। তিনদিন তারা বাংলাদেশে অবস্থান করবেন বলে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খুঁজতে ১৭ থেকে ১৯ আগস্ট বাংলাদেশ সফর করছে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জীর নেতৃত্বে প্রতিনিধিদলে ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ১৪ জন ব্যবসায়ী নেতা রয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন- ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হাসপাতাল ও ইন্ডিয়ান অয়েল করপোরেশনের প্রতিনিধি। এছাড়া সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও প্রতিনিধিদলে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকের পিস’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের