নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনলাইন অভিযোগ দায়ের সংক্রান্ত বিভিন্ন ফি-চার্জ আদায়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।
১৬ জুন মঙ্গলবার প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব আকলিমা ইসলাম ও প্রতিযোগিতা কমিশনের সচিব জনাব মাহবুবুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন।
পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন জনাব এ এইচ এম আহসান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান।
অনুষ্ঠানে প্রতিযোগিতা কমিশনের সদস্য জনাব ড. মো. আখতারুজ্জামান তালুকদার, জনাব মো. আবু ইউসুফ মিয়া ও জনাব ড. আফরোজা বিলকিস এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রফিকুল ইসলাম ও ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


