সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক পৌরসভার নোয়ারাই গ্রামের বিশিষ্ট মুরব্বি হাবিবুর রহমান চৌধুরী (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নোয়ারাই গ্রামের আরজ মিয়া চৌধুরীর ছেলে এবং সাফাতুর রহমান চৌধুরীর বাবা।
শনিবার রাত ৯টায় নোয়ারাই ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়।মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।


