ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে এবং মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে পৌঁছেছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং অন্যজন খুলনা বিভাগে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। ঢাকায় মোট আক্রান্ত ৫২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরেই নতুন ভর্তি হয়েছেন ১৯৩ জন (সরকারি হাসপাতালে ১৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪১ জন)।

অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনায় ১২৯ জন, রাজশাহীতে ১১৮ জন, বরিশালে ১১৪ জন, রংপুরে ৫৫ জন, ময়মনসিংহে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএকনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধদেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ