সৌদির আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথি মিলিশিয়ারা। টাওয়ারে হুথিদের হামলার পরপরই রিয়াদের জরুরি সেবা বিভাগ কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

এই হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলার আকাশচুম্বী ওই ভবনে ‘হামলার’ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করছে বলে জোটের পক্ষ থেকে জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫