টেকনাফে শতাধিক আইইডি বোমাসহ আটক ২

জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

একই সময় ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের বিস্তারিত তথ্য জানায়নি বিজিবি।

রোববার (২২ নভেম্বর) সকালে পাঠানো এক সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম আরও কমল, এক বছরের মধ্যে সর্বনিম্নে