প্রেস বিজ্ঞপ্তি

জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) মোঃ ফয়েজ আলম গত
রোববার (১৫/১১/২০২৬) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ২৫
দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ১৫/২৬) শীর্ষক প্রশিক্ষণ কোর্স
উদ্বোধন করেন।
উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংক পিএলসির ৫০ জন কর্মকর্তা
অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ
কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


