নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

মুকসুদপুর, গোপালগঞ্জ (প্রতিনিধি) :

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় মুকসুদপুর উপজেলার ৬৪ নং নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইবনে মাসুদ রানার সভাপতিত্বে কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ৬৪ নং নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইবনে মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি আহাদুজ্জামান টিক্কা, ইউনিয়ন বিএনপির সদস্য বেলায়েত হোসেন মোল্লা, যুবদল নেতা শাহিন মোল্লা, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাহিদা বেগম, সদস্য সায়মা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন  প্রধান শিক্ষক ওয়ালিউজ্জামান।

এসময় ম্যানেজিং কমিটির সভাপতি ইবনে মাসুদ রানা তার বক্তব্যে জানান, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় এই বিদ্যালয়ের শিক্ষার মান এগিয়ে নিয়ে যাবো। এছাড়াও আগামী বছরে এই বিদ্যালয় উপজেলার সেরা বিদ্যালয় হবে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে গরু চুরির সময় চোর আটক