জেলা প্রতিনিধি
জামালপুরে মেলান্দহের এলাকায় ট্রাক চাপাই অটোরিকশার তিন যাত্রী নিহত, মোটরসাইকেলের দুই আরোহী আহত।
শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিনজন একই পরিবারের বলে জানা গেছে। ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো মোটরসাইকেল ও অটোরিকশা। পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলকে চাপা দেয়, পরে অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন ও মোটরসাইকেলের দুইজন গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।


