নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে আজ (৭ অক্টোবর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর মুন্সিগঞ্জ
জেলার বীমা গ্রাহকের বীমা দাবীর ২ কোটি ৪৭ লক্ষ টাকার চেক মুন্সিগঞ্জ
মুক্তিযোদ্ধা ভবনের অডিটোরিয়ামে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের
প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা
পরিচালক বি এম শওকত আলী, ডিএমডি মোহাম্মদ খলিলুর রহমান সিকদার,
নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং জিএম মোঃ সালাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মোঃ মোজাম্মেল হক। ছবিতে প্রধান
অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।
প্রধান অতিথি কোম্পানীর
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি
এম ইউসুফ আলী তিনি তাঁর বক্তব্যে বলেন- “বীমার মেয়াদ শেষে গ্রাহকদের কাছে
চেক হস্তান্তর করা আমাদের দায়বদ্ধতারই একটি অংশ তিনি আরও বলেন আমরা বিশ্বাস
করি, গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্স দেশের
বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে গ্রাহকদের পাশে
থাকবে”।


