ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগের দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগের একজন করে মোট ৮ জন।

পূর্ববর্তী নিবন্ধরসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত