নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের পল্লবী শাখা

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংক পিএলসির রাজধানীর পল্লবী শাখার অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়ন
শেষে নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৭ অক্টোবর বুধবার ব্যাংকের
ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান ফিতা কেটে আধুনিকীকৃত এ শাখার উদ্বোধন
করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, জেনারেল
ম্যানেজার’স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন
পর্যায়ের নির্বাহী, শাখার কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন। গত আগস্টের শেষে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশন সংলগ্ন ভবনের তৃতীয় তলা
থেকে দ্বিতীয় তলায় স্থানান্তর করা হয় শাখাটি।

পূর্ববর্তী নিবন্ধসাউথইস্ট ব্যাংক পিএলসির সাত এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছে
পরবর্তী নিবন্ধমুন্সিগঞ্জে পপুলার লাইফের বীমা দাবীর ২ কোটি ৪৭ লক্ষ টাকার চেক হস্তান্তর