মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইসরায়েলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে প্রায় ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।তাদের পাশাপাশি আগামী কয়েক সপ্তাহে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠানো হতে পারে।
সোমবার (৫ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।


