মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে আরএএফ ফেয়ারফোর্ড থেকে নিজেদের সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
বিমানগুলো যুক্তরাষ্ট্রের নিজ নিজ স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।রোববার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তবে আকস্মিক এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড দীর্ঘদিন ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ফলে ঘাঁটিটি থেকে সব বোমারু বিমান প্রত্যাহারের ঘটনায় এর নিরাপত্তা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


