দেলোয়ার হোসেন স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেলে আরোহীর মৃত্যু হয়েছে। পরিবহনের
চাপায় গোপাল বেপারী রিপন (৫০) নামে নিহত হয়েছেন। শনিবার (৩অক্টোবর)সকাল খুলনা-ঢাকা
মহাসড়কের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের নিশাতলা নামক স্থানে এ দুর্ঘটনা
ঘটে।
নিহত গোপাল বেপারী রিপন উপজেলার গেড়াখোলা গ্রামের প্রমথ বেপারীর ছেলে।স্থানীয় সূত্রে
জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেলে করে মুকসুদপুর সদরের দিকে
যাচ্ছিলেন । নিশাতলা পৌঁছালে ঢাকাগামী একটি পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়।এতে
তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


