ফেনীর পরশুরাম উপজেলায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় এই প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।
ফলক উন্মোচনের পরপরই প্রধানমন্ত্রী সেখানে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর আনুষ্ঠানিকভাবে নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।


