নিউগিনি আবাসনে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ভাঙচুর ও লুটপাট চালানো হয় মূলত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও।

এদিকে, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার ওই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তিন আসামিকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ড চাইলেও আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২২১
পরবর্তী নিবন্ধরাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী