সাভারে কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬

জেলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শাহজাহান মিয়া জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় চত্বরে আগুন লাগে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয় জনগণ আরও একজনের মরদেহ উদ্ধার করেন।শাহজাহান মিয়া আরও জানান, জিরাবো ফায়ার স্টেশনের দুটি ও ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম রাত ১১টা ৪২ মিনিটে শেষ হয়।fireএদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে সেখান থেকে আগুন আশপাশে থাকা আরও ৬-৭টি গাড়িতে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধএমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার