কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন সভাপতি এবং মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া মোহাম্মদ আবু সাঈদ কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় পরিষদের অন্যান্য পদেও বিভিন্ন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত সভাপতি মোঃ ইকবাল হোসেন নির্বাচনে ভোট প্রদানকারী সকল কর্মকর্তা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, এই বিজয় কোনো একক ব্যক্তির নয়; এটি কর্মসংস্থান ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর ঐক্য, আস্থা ও ভালোবাসার বিজয়।তিনি আরও বলেন, সকলের পরামর্শ ও সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা, কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে কাজ করা হবে। বিদ্বেষ ভুলে কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও কল্যাণে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নির্বাচনে রামকৃষ্ণ নাথ ও মামুন হায়দার সহ-সভাপতি, জি, এস, এম, তৌফিক আহসান অতিরিক্ত সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল জলিল ও মোঃ হাফিজুর রহমান যুগ্ম সম্পাদক এবং মোঃ মনির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া রাসেল মাহমুদ সহ-সাংগঠনিক সম্পাদক, শাহনাজ জাহান অর্থ সম্পাদক, মোহাম্মদ রেজাউল আলম দপ্তর সম্পাদক, এস এম আসাদুজ্জামান কবি উপ-দপ্তর সম্পাদক, ফয়েজ উল্লাহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মোঃ ইউসুফ আলী সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় পরিষদের অন্যান্য পদে মোঃ মিজানুর রহমান সমাজকল্যাণ সম্পাদক, মুঃ সাফায়াত কামাল আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পিয়ারুল হাসান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মৌমিতা সুলতানা মহিলা বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল মজিদ ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম অধ্যয়ন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং মোঃ মেহেদী হাসান সহকারী অধ্যয়ন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাহী কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহসিন আলম হীরা, মনিরুল ইসলাম, হাসান সিকদার ও এস. এম. আকরল হাকিম।নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইরানের তেল দখল করার ইঙ্গিত ট্রাম্পের
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী