গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিষ্ণুদেব মণ্ডলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিষ্ণুদেব মণ্ডল হাসপাতালের চিকিৎসাসেবা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে শহিদুল ইসলাম বিলায়েত, ছিরু মিয়া, শহিদুল ইসলাম শহিদসহ অন্যান্য সাংবাদিক বক্তব্য রাখেন।বক্তারা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার সুযোগ বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


