নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ড. ইউনূসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় এই অভিনন্দন জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।

সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে এ দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

’সাবেক প্রধান উপদেষ্টা বলেন, ‘একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।’

পূর্ববর্তী নিবন্ধছাতকের ধারণ নতূনবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, মামুন সম্পাদক
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর হওয়া উচিত দ্বিপক্ষীয়: পররাষ্ট্র উপদেষ্টা