ছাতকের ধারণ নতূনবাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, মামুন সম্পাদক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার নতূনবাজার (ধারণ) ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধারণ নতূনবাজার স্কুল অ্যান্ড কলেজ ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকে ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মজনু মিয়া তালুকদার।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী আনারস প্রতীকে ৫১ ভোট এবং এনামুল ইসলাম লায়েছ চেয়ার প্রতীকে ৫৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে চশমা প্রতীকে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুহুল আমীন মানিক।

তার প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন শাহীন টেলিফোন প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।সাধারণ সম্পাদক পদে উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন ইমাম উদ্দিন মামুন। ফুটবল প্রতীকে তিনি ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। এ নির্বাচনে তিনিই সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আছকির আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট।সহ-সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকে ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরুজ্জামান

। তার প্রতিদ্বন্দ্বী আবদুস সালাম মোরগ প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট।এর আগে ১৩টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে ৯টি পদে একাধিক প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক অর্জুন চন্দ্র বেনু, সহ-সাংগঠনিক সম্পাদক ভূবেশ দাশ, প্রচার সম্পাদক বিজিৎ চন্দ্র, অফিস সম্পাদক মুজিবুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক খালেদ হোসেন এবং কার্যকরী কমিটির সদস্য জালাল আহমদ, খালেদ আহমদ ও রুয়েল মিয়া।ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমদ। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, প্রার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল