মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন

দেলোয়ার হোসেন স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।

সোমবার (১৭আগস্ট) সকালে তিনি
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন এবং শুকনা খাবারসহ প্রয়োজনীয়
সহায়তা প্রদান করেন।

উপজেলার বহুগ্রাম গ্রামের সরকার বাড়ি এলাকায় সীমান্ত বিশ্বাসের বসতঘরে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে দুটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ি, আসবাবপত্র ও
প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউএনও
মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা
বলে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শুকনা খাবারসহ
প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।উপজেলা প্রশাসনের পক্ষ সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা
কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে এমপির পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা