ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে

অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য পূর্বাভাস জারি করেছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ দিনে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে বৃষ্টি হলেও দিনের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত