উপজেলা প্রতিনিধি
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।আহত শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ইয়ার্ডের সেফটি টিম একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে সেখানে পরীক্ষা করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।


