নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন।রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা ও গুঞ্জন ছিল রাজনৈতিক অঙ্গনে। তবে এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই আলোচনায় ছিল জোরেসোরে। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে আজ।


