সাউথইস্ট ব্যাংকের ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা, ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইটের মোড়ক উন্মোচন

  • নিউজ ডেস্ক
  • সাউথইস্ট ব্যাংক পিএলসি. গবেষণানির্ভর ও জ্ঞানভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি বিকাশে নতুন এক
  • মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট – এর
  • উদ্যোগে প্রথম ফø্যাগশিপ গবেষণা প্রকাশনা ইকোনমিক আউটলুক ২০২৬ – এনকোরিং
  • ইনসাইট-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ২ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের ঢাকাস্থ প্রধান
  • কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
  • প্রকাশনাটিতে বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার,
  • বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, গুরুত্বপূর্ণ শিল্পখাত, টেকসই উন্নয়ন, জনমিতিক উপাত্ত এবং
  • সমষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির তথ্যনিভর বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনের লক্ষ্য হলো
  • কর্পোরেট ব্যাংকিং, এসএমই, রিটেইল, ট্রেজারি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স কার্যক্রমে
  • তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা এবং পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে
  • কার্যকর অন্তর্দৃষ্টি প্রদান করা।
  • মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা
  • জনাব মোঃ খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ,
  • সিনিয়র এক্সিকিউটিভবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ এবং সারাদেশের শাখা ব্যবস্থাপকবৃন্দ।
  • স্বাগত বক্তব্যে এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের প্রধান জনাব খায়রুল
  • আনাম মহিউদ্দিন, সিএসএ, সিএফএফপি, প্রকাশনাটির লক্ষ্য, গবেষণা কাঠামো, বিশ্লেষণী
  • পদ্ধতি এবং সম্মিলিত প্রণয়ন প্রক্রিয়া সম্পকের্ আলোকপাত করেন।
  • অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা জনাব আবিদুর রহমান
  • চৌধুরী গবেষণাভিত্তিক অন্তর্দৃষ্টি এবং গবেষণামুখী সাংগঠনিক সংস্কৃতির গুরুত্ব তুলে
  • ধরেন। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা জনাব মোঃ মাহবুব আলম বলেন,
  • প্রকাশনাটি ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে একটি
  • গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কাজ করবে।
  • ঝড়ঁঃযবধংঃ ইধহশ চখঈ. । ঐবধফ ঙভভরপব, ঊঁহড়ড়ং ঈবহঃৎব, ৫২-৫৩ উরষশযঁংধ । উযধশধ, ইধহমষধফবংয
  • সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খালিদ মাহমুদ খান
  • ইকোনমিক আউটলুক ২০২৬ – এনকোরিং ইনসাইট – কে জ্ঞানভিত্তিক ও ভবিষ্যতমুখী আর্থিক
  • প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংকের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত
  • করেন। তিনি এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট টিমকে অভিনন্দন জানান
  • এবং ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও কৌশলগত পরিকল্পনায় সহায়ক ও দীর্ঘস্থায়ী
  • টেকসই গবেষণা অব্যাহত রাখতে উৎসাহিত করেন।
  • অনুষ্ঠানটি ইকোনমিক আউটলুক ২০২৬ – এনকোরিং ইনসাইট – এর মতো প্রকাশনার মাধ্যমে
  • সাউথইস্ট ব্যাংক পিএলসি. প্রাতিষ্ঠানিক জ্ঞানভিত্তি আরও শক্তিশালী করা এবং বাংলাদেশের ব্যাংকিং
  • খাত ও অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে যাওয়ার এবং গবেষণা, উদ্ভাবন ও
  • বিশ্লেষণী উৎকর্ষতার প্রতি এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট এর
  • নবায়িত প্রতিশ্রুতির মধ্য দিয়ে সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকার নদী রক্ষায় কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোনালী ব্যাংকে দোয়া মাহফিল