২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ২২৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৫ দিনেই রেকর্ড ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২২৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে)।

রোববার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের ২৫ দিনে অর্জিত এই আয় আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ৮২ লাখ ৮২ হাজার ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।

ব্যাংকভিত্তিক লেনদেনের চিত্রে দেখা গেছে, প্রবাসীরা সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। ২৫ দিনে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ ডলার।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ