ছাতকে ৪০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: 

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩২, তারিখ: ২৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নানশ্রী গ্রামের আজির উদ্দিনের ছেলে মোঃ সাহেদ (২৭), আমেরতল গ্রামের মনির উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (২৫), মুক্তিরগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে মোঃ হাসান (২৫) এবং বুবরাপুর গ্রামের সদন নুরের ছেলে জহুর উদ্দিন (২২)।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিশেষ অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধদলের বৈঠকেই সিদ্ধান্ত হবে কে হবেন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল