দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের দক্ষিণবঙ্গের প্রথম সফর বরিশালে উদ্দেশে সড়কপথে ঢাকা-
এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা অতিক্রম করেন তিনি। এসময় তাকে
একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় ও উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীরা
জড়ো হন।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম নেতৃত্বে
সোমবার(১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মুকসুদপুর উপজেলা বরইতলা
বাসস্ট্যান্ডে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন।
তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

এসময় নেতাকর্মীরা
বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন আটটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের
গাড়ির বহর যাওয়ার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়ক মুকসুদপুর উপজেলা বরইতলা বাসস্ট্যান্ডে কয়েক
কিলোমিটার এলাকা জুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান হাজারো
নেতাকর্মী। তারেক রহমান বাসের মধ্যে থেকে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এমপি-সেলিমুজ্জামান সেলিম বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা পর আমাদের প্রধানমন্ত্রী
সাথে শুভেচ্ছা বিনিময় হয় তার এ সফর মুকসুদপুর-কাশিয়ানী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে বলে আমরা বিশ্বাস করি নেতাকর্মী ও সকালে জন সাধারন মানুষ আসসে আমি আপনাদের
কাছে ঋনি ।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ
আশিক কবির উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল
ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর
রহমান মিন্টু,প্রমুখ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ।


