টানা বর্ষণে মুকসুদপুরে বিপর্যস্ত জনজীবন,ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

আষাঢ়ের রিমঝিম বৃষ্টির চাদরে ঢাকা পড়েছে সারাদেশের মতোন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা, চরম বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। রিকশাচালক, ভ্যানচালক এবং দিনমজুরদের আয় একপ্রকার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

​টানা বৃষ্টিতে পৌরসভার এলাকায় নিচু এলাকা এবং কিছু সড়কের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ড্রেনেজ ব্যবস্থার ক্রটির কারণে পানি নামতে দেরি হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং
অফিসগামীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া গ্রামীণ অঞ্চলের কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়ায় উপজেলাগুলোর সাথে যোগাযোগের ক্ষেত্রে তৈরি হয়েছে ধীরগতি। টানা এই বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা।

চলমান পরীক্ষায় অংশ নিতে গিয়ে ভিজেই তাদের কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে, যা তাদের জন্য চরম
ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।পাশাপাশি হুট করে আবহাওয়া পরিবর্তনের ফলে উপজেলাজুড়ে ঘরে ঘরে জ্বর ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। শহরের বিভিন্ন মোড়ের ফার্মেসীগুলোতে ওষুধ কেনার জন্য সাধারণ মানুষের কিছুটা ভিড় লক্ষ করা গেছে।

১২ই জুলাই সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকেই উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে মানুষ ও যানবাহনের উপস্থিতি ছিল একেবারেই কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহরের পুরান বাজার, টেংরাখোলা চৌরঙ্গী মোড় কলেজ গেট,পরিবহন তেমন যাত্রী দেখা যায় নাই।

সোনালী ব্যাংক মোড় এলাকা ঘুরে দেখা গেছে নীরবতা। কিছু ভ্যানচালক ও ইজিবাইক চলাচল করলেও চালকরা চড়া ভাড়া দাবি করছেন বলে অভিযোগ সাধারণ যাত্রীদের।দোলা কাউন্টারের মালিক আরিফিন মুক্তা বলেন একসপ্তাহ ধরে বৃষ্টি থাকার কারনে পরিবহনে যাত্রীকম বৃষ্টি থেমে গেলে যাত্রী বেশি হবে মুকসুদপুর সদরের ভ্যানচালক পান্নু শেখ (৪৫) তাঁর ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বলেন, সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তায় কোনো মানুষ নাই। এভাবে সারাদিন বৃষ্টি থাকলে রাতে ঘরে চাল কেনার টাকা থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধসংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে
পরবর্তী নিবন্ধদেশের ৩ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে