ট্রাম্পকে হত্যা করতে চায় ইরান, ইসরায়েলের গোয়েন্দা তথ্য

নিউজ ডেস্ক

ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানায় যে, ইরান তাকে হত্যা করতে চায়। ইসরায়েলের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলেও দাবি করা হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার (১০ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে।

একই বিষয়ে সিএনএন জানিয়েছে, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি নির্দিষ্ট পরিকল্পনা সংক্রান্ত ছিল।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে ওয়াশিংটন একাধিকবার দাবি করেছিল, ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার কয়েকটি পরিকল্পনা তারা নস্যাৎ করেছে।

চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পও ইরানের কাছ থেকে নিজের জীবনের প্রতি হুমকির কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরান তাকে হত্যার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।

এদিকে এক সপ্তাহব্যাপী ঐতিহাসিক রাষ্ট্রীয় শোক ও শেষ শ্রদ্ধা নিবেদনের পর ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.) মাজারে সমাহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণের দার আল-জিকর নামের কক্ষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তার মরদেহবাহী কফিন ইমাম রেজা (আ.)-এর রওজার চারপাশে প্রদক্ষিণ করানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, শাস্তি পাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
পরবর্তী নিবন্ধমরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স