সাভার সেনানিবাসে গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গাড়িযোগে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুতক্ষিরা এলাকার মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগানে স্থাপিত ৮ বীরের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস. এম. আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সাওয়ার আলমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী সিংগাইর থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন। তবে সফরের বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা
পরবর্তী নিবন্ধপঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া