স্পোর্টস ডেস্ক

১২০ মিনিটের খেলা ১-১ ড্র। এরপর ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানে বাজিমাত করলো মিশর। তবে মিশর বাজিমাত করার চেয়ে অস্ট্রেলিয়া নিজেরাই নিজেদের দুর্ভাগ্য ডেকে এনেছে। দুটি শট মিস করে তারা। যার ফলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে মিশরের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া।
সকারুজদের হারিয়ে শেষ ষোলোয় উঠে গেলো মিশরীয়রা।টাইব্রেকারে পূর্ণ ৫টি শট নিতে হয়নি কোনো দলকে। ৪ শটেই নির্ধারণ হয়ে যায় ম্যাচের ফলাফল। কারণ, এই চার শটের দুটিই মিস করেন অস্ট্রেলিয়ানরা। আর মিশরের কোনো ফুটবলার শট মিস করেননি। ফলে টাইব্রেকারের ফল দাঁড়ায় ৪-২।
অস্ট্রেলিয়ার প্রথম শট নেন হ্যারি সাউটার। কিন্তু তিনি বল মেরে দেন বারের ওপর দিয়ে, ০-০। এরপর চতুর্থ শট মিস করেন লুকাস হ্যারিংটন। তার শট পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ৪টি শটের কোনোটিই মিস করেননি মিশরের ফুটবলাররা।৯০ মিনিটের পর আরও ৩০ মিনিটের লড়াই হলো মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে।
কিন্তু এ লড়াইয়ে কোনো দলই জয় নিশ্চিত করতে পারেনি। ইমাম আশুরের গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ১-১ থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ালো টাইব্রেকারে।


