দেলায়ার হোসেন, স্টফ রিপোটার

”মাদক কে না বলি সুস্থ্য সুন্দর জীবন গড়ী”এই শ্লোগানকে সামনে রেখে
গোপালগঞ্জ-১ আসনের এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-
সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় গোপালগঞ্জের
মুকসুদপুর পৌরসভার টেংরাখোলা গ্রাম বাসির উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী
সচেতনতামূলক মাদকবিরোধী আলোচণা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচণা সভা
সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ডে টংরাখোলা বিএনপির সভাপতি রুস্তুম মোল্যা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুকসুদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি
মোঃ শামচু মিয়া,সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু,উপজেলা
বিএনপির দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ , সাংগঠনিক সম্পাদক ইকরাম
হোসেন,মুকসুদপুদ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুকুল হোসেন কহলদিয়া
উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহগাঙ্গীর হোসেন ,বাজার বনিক সমিতির ক্রিড়া
সম্পাদক হায়দার হোসেন ফটু আবঃ প্রাণীসম্পাদ কর্মকর্তা সামচু হোসেন,
সাকায়েত হোসেন ,বাকা শরীফ, আমদ মোল্যা ,হাচান মিয়া,দিলু মোল্যা,আমিনুল
শরীফ, সুজন মোল্যা প্রমুখ।
সভা সঞ্চলয়না করেন,মাফি মোল্যা। রবিবার (২৮জুন)
বিকেলে আয়োজিত এই কর্মসূচি।এ সময় বক্তারা বলেন,স্থানীয় জনসাধারণের
মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার
বার্তা ছড়িয়ে দেয়। টংরাখোলা গ্রামে মাদকের বিরুদ্ধে স্বোচ্চার হয়েছেন যুব
সমাজ ও এলাকাবাসী।
মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে তারা মাদকবিরোধী
আন্দোলন, এলাকার বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন করেছে। মাদক সমাজ ও
যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে
ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এলাকায় মাদকের বিস্তার রোধে
প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা
মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


