স্পোর্টস ডেস্ক
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটি শেষ পর্যন্ত ০-০ ব্যবধানে অমীমাংসিত থাকে।
ম্যাচের শুরু থেকেই দুই দলই রক্ষণভাগ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে।
তবে প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। বিরতির পরও ডেডলক ভাঙতে মরিয়া হয়ে লড়ে দুই দলের স্ট্রাইকাররা।
তবে ফরোয়ার্ডদের ফিনিশিং ব্যর্থতা এবং দুই দলের গোলরক্ষকের দারুণ দক্ষতায় জালের দেখা পায়নি কেউ। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।
এই ড্রয়ের ফলে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া। অন্যদিকে ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় ৩ ম্যাচ শেষে প্যারাগুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ পয়েন্ট। সরাসরি নকআউট নিশ্চিত না হলেও গ্রুপ পর্বের অন্য ম্যাচগুলোর সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে লাতিন পরাশক্তিদের। তবে ৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে শেষ বত্রিশে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে প্যারাগুয়ের।


