ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর ৪০ জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন কর্নেল এবং একজন মেজর রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কিস্তওয়ারের আথোলি পুলিশ স্টেশনে জোরপূর্বক প্রবেশ করে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল এন অরুণ গান্ধী, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শঙ্কর গুরখেসহ ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪