মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালীর ওপর দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন হেলিকপ্টার গুলি করে ভূপাতিতের দাবির পর ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় বিকেল থেকে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র (ইউএস) সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, তাদের এই মিশনটি ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের’ জবাব।

এদিকে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর উপকূল বরাবর বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কাসেম দ্বীপ, বন্দর আব্বাসসহ দক্ষিণ ইরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ হামলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেন।

সেন্টকম জানিয়েছে, ভূপাতিত হওয়া মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের দুই ক্রু সদস্যকে একটি আমেরিকান সি ড্রোন (সামুদ্রিক ড্রোন) উদ্ধার করেছে। মার্কিন সামরিক বাহিনী এই ধরনের অভিযানে এই ধরনের জলযান ব্যবহারের কথা প্রকাশ্যে স্বীকার করার ঘটনা এটিই প্রথম।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটার ও দর্শকদের সুবিধা বাড়াতে নতুন বোর্ডের একগুচ্ছ সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধবাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা