বাংলাদেশ ব্যাংকের সাথেব্র্যাক ব্যাংকের দু’টি পুনঃঅর্থায়ন চুক্তি

নিজস্ব প্রতিবেদক

ব্র্যাক ব্যাংক কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সাথে দু’টি চুক্তি স্বাক্ষর করেছে।

এই উদ্যোগ উদ্যোক্তা উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

এই পুনঃঅর্থায়ন চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন শিল্প ক্লাস্টারে পরিচালিত এমএসএমই প্রতিষ্ঠানকে অর্থায়ন প্রদান করতে পারবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের এমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিল (এফএসএফএমএসএমই) থেকে পুনঃঅর্থায়ন সুবিধাও গ্রহণ করতে পারবে।

তিন হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্স পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন শিল্প ক্লাস্টারের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও চলতি মূলধন প্রদান করবে।

উদ্যোক্তারা ৭ শতাংশ ইন্টারেস্টে ঋণ সুবিধা পাবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।

দ্বিতীয় চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ১,৫০০ কোটি টাকার এমএসএমই উন্নয়নে আর্থিক খাত তহবিল (এফএসএফএমএসএমই)-এ অংশগ্রহণ করবে। এই স্কিমের আওতায় উৎপাদন ও সেবাখাতের এমএসএমই উদ্যোক্তারা ৭ শতাংশ ইন্টারেস্টে ঋণ সুবিধা পাবেন। এ সুবিধার আওতায় অতি ক্ষুদ্র উদ্যোক্তারা সর্বোচ্চ ১ কোটি টাকা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।

১৮ মে ২০২৬ বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা চুক্তিপত্র বিনিময় করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং ব্র্যাক ব্যাংকের হেড অব কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেস (ইউনিট-২), হেড অব লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট, এসএমই ব্যাংকিং মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

দেশের শীর্ষ এসএমই-কেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সহায়তা কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই উদ্যোগ ব্যবসার বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পূর্ববর্তী নিবন্ধরামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ সমর্থন বুধবার
পরবর্তী নিবন্ধআদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ