নূর আলম সিদ্দিকী রাসেল,রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবি

বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়রের পক্ষ থেকে মাল্টি কালচারেল কমিউনিটির সাংবাদিকদের মধ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ লর্ড মেয়রের সম্মাননা স্মারক পেলেন একমাত্র বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম l
যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর নগর বামিংহাম তথা মিডল্যান্ডসে মাল্টি কালচারেল এবং প্রবাসে বাঙালী কমিউনিটির কল্যানে সংবাদের স্বচ্ছতা ও পেশাদারিত্বতা বজায় রেখে বস্তুনিস্ট সংবাদ প্রদানের মধ্যে দিয়ে বিলেতে বাঙালি কমিউনিটির সুখ,দুঃখ,প্রাপ্তি অপ্রাপ্তির খতিয়ান বিশ্বস্ত বর্ণনায় প্রতিনিয়ত তুলে ধরছেন বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম l
তার প্রতিবেদন তৃণমূল থেকে বিশ্বব্যাপী শিরোনাম,কমিউনিটি রিপোর্টিংয়ের মাধ্যমে জাতীয় এজেন্ডা নির্ধারণ,অভিবাসন,আবাসন,পারিবারিক নির্যাতন,স্থানীয় ক্রাইম,স্পোর্টস,প্রবাসীদের বিভিন্ন অর্জন এবং কমিউনিটির নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ রিপোর্টিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যের মূলধারায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতায় অনবদ্ধ অবদানের স্বীকৃতি স্বরূপ ইউরোপের সর্ব বৃহৎ বার্মিংহাম সিটি কাউন্সিলের ১১৫তম লর্ড মেয়রের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয় l গত ১৮ই মে ২০২৬ সোমবার বার্মিংহামের সিটি সেন্টারে অবস্থিত ভিক্টরিয়া স্কয়ারের ঐতিহাসিক কাউন্সিল হাউসের নগর ভবনে বার্মিংহামের লর্ড মেয়র জাফর ইকবাল এমবিই এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন l
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের গ্ৰেরেটসগ্রীন ওয়ার্ড থেকে টানা তৃতীয় বারের মতো নির্বাচিত কাউন্সিলর সাদেক মিয়া সমছু, তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জয়নাল ইসলামের নির্ভীক ভূমিকার কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন
সম্মাননা স্মারক পেয়ে জয়নাল ইসলাম বলেন এই সম্মাননা বার্মিংহামের বাংলা মিডিয়া অঙ্গনে কর্মরত সাংবাদিকদের কাজের প্রতি এক দারুণ স্বীকৃতি।
উল্ল্যেখ গত ২৫শে জানুয়ারি লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক বার্মিংহামের বেস্ট টিভি নিউজ রিপোর্টার হিসেবে জয়নাল ইসলাম মর্যাদাপূর্ণ মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করেন l


