আরব আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত ‘চমৎকার’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এর ফলে তেলের বাজার স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন।

বুধবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমিরাতের এই সিদ্ধান্তের ফলে তা কমতে পারে। এর প্রভাবে জ্বালানি তেল ও পেট্রলের (গ্যাসোলিন) দামও কমে আসবে বলে তিনি মনে করেন।

ট্রাম্প বলেন, আমি মনে করি, শেষ পর্যন্ত এটি পেট্রল ও তেলের দাম কমানোর জন্য ভালো একটি উদ্যোগ হবে। সবকিছুই এর মাধ্যমে সস্তায় পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের
পরবর্তী নিবন্ধসোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৪০ হাজার টাকা