
হজ ব্যবস্থাপনায় ব্যাংকিং সেবার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে শীর্ষস্থানীয় হজ এজেন্সি সমূহের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান হাব নেতৃবৃন্দ ও এজেন্সি মালিকদের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি হজ ব্যবস্থাপনায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিরবচ্ছিন্নতা ও উৎকর্ষতার সাথে সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জোন হাবের চেয়ারম্যান আলহাজ্ব শরীয়ত উল্লাহ্ শহীদ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছালামত উল্লাহ অনুষ্ঠানে সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন হজ এজেন্সির মালিকগণ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।


