মুকসুূলদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন

দেলোয়ার হোসেন,মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে পুষ্টি বৈষম্যের দিন শেষ,স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে
সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩ এপ্রিল সকাল ১০টায় স্বাস্থ্য কনফারেন্স রুমে
জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উদ্বোধন
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা
নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির।


মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সদদ্য
সচিব ডা: রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বেএবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল
অফিসার ডা: দিপ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানেঅন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা
কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান, মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
মো: মতিয়ার মোল্লা,জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ব্যবস্থাপক এনামুল হাসান,
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল
ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার
মাহমুদ আশিক কবির পুষ্টি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এরপূর্বে একটি র‍্যালী স্বাস্থ্য
কমপ্লেক্সের ভিতরে প্রদক্ষিণ করেন। আগামী শনিবার তৃতীয় শ্রেনী হতে ১০ম শ্রেনী পর্যন্ত
শিক্ষার্থী চিত্রাংকন এবং ৬ষ্ঠ শ্রেনী হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কুইজ
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে,সোমবার মা ও শিশুদের নিয়ে পুষ্টি উপর আলোচন সভা এবং
বুধবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন সাংবাদিক জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ৪২তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত