বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। তিনি জানান, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জন (পুরুষ) নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধবই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র
পরবর্তী নিবন্ধহাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু