তিন বেতন কমিশনের প্রতিবেদনের সুপারিশ দিতে কমিটি পুনর্গঠন

‘জাতীয় বেতন কমিশন, ২০২৫, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে পুনর্গঠিত কমিটির সদস্যরা হলেন-প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)।

কমিটির কার্যপরিধি-

কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫; বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনসমূহের বেতন-সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে।

কমিটি যথাসময়ে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করবে।

অর্থ বিভাগ কমিটিকে সচিবিক সহায়তা প্রদান করবে এবং কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
পরবর্তী নিবন্ধপাবনায় টহল পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬