যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে এরই মধ্যে সেরেনা হোটেল ও এর পাশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে, হোটেলটি ছেড়ে যাওয়ার জন্য সাধারণ অতিথিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত ১১ এপ্রিল এই হোটেলেই প্রথম দফায় শান্তি আলোচনা হয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে। যদিও ওই আলোচনা সফল হয়নি। আগামী সোমবার সেখানে ফের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদ পৌঁছাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

তবে ইরান জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনা অংশ নেওয়ার বিষয় তারা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় মেঘনা লাইফ ইনস্যুরেন্সের একক মৃত্যু দাবী পরিশোধ
পরবর্তী নিবন্ধজ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: স্বরাষ্ট্রমন্ত্রী